টাইমস হায়ার র‍্যাংকিংয়ে দেশসেরা দ্বিতীয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ

১৮ জুন ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫১ PM
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ © সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ২০২৫ সালের সর্বশেষ ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। বুধবার (১৮ জুন) প্রকাশিত এই র‍্যাংকিংয়ে দেশের পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ ছাড়া আন্তর্জাতিক তালিকায় ১৩০টি দেশের ২ হাজার ৫২৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬০১-৮০০ তম ক্যাটাগরিতে স্থান পেয়েছে এই বিশ্ববিদ্যালয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়টি এসডিজি-৭ (সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি) ক্যাটাগরিতে বৈশ্বিকভাবে ১ হাজার ১৮১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮৬তম অবস্থান অর্জন করেছে। এছাড়াও ২০২৫ সালের জন্য প্রকাশিত ‘এসডিজি অ্যানুয়াল রিপোর্ট – ভলিউম ১’-এ পূর্ণ ১০০ শতাংশ স্কোর অর্জন করেছে এই শিক্ষা প্রতিষ্ঠান।  

গ্রিন ইউনিভার্সিটির  এ সাফল্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ দেশের দ্বিতীয় সেরা অবস্থান অর্জন গ্রিন ইউনিভার্সিটি পরিবারের জন্য একটি গৌরবের মুহূর্ত।’ 

তিনি আরও বলেন,  এই স্বীকৃতি আমাদের টেকসই উন্নয়ন, গুণগত শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। সকল শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রশাসনের সহাযোগিতায় ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে গ্রিন বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে– সেই প্রত্যাশা ব্যক্ত করছি।’ 

প্রসঙ্গত, টাইমস হায়ার এডুকেশনের এই র‍্যাংকিং ১৭টি  ক্যাটাগরির ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়। এর মধ্যে রয়েছে দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধামুক্তি, স্বাস্থ্যসেবা, মানসম্পন্ন শিক্ষা, জেন্ডার সমতা, পরিচ্ছন্ন পানি, সাশ্রয়ী জ্বালানি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন ও অবকাঠামো, এবং টেকসই নগর উন্নয়ন ইত্যাদি।

এবারের তালিকায় এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়। এরপরেই আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি। 

 

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9