নদীতে গোসলে নেমে প্রাণ গেল ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রের

১১ জুন ২০২৫, ০৯:৩৮ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৪:২৯ PM
মোস্তফা শাহরিয়ার নেহাল

মোস্তফা শাহরিয়ার নেহাল © ফাইল ফটো

টাঙ্গাইলের গোপালপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মোস্তফা শাহরিয়ার নেহাল (২২) নামের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ জুন) দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌর শহরের হাটবৈরাণ কুমারপাড়া চিতাঘাটসংলগ্ন বৈরাণ নদী থেকে তার লাশ উদ্ধার করে।

মৃত নেহাল ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামের বাসিন্দা এবং ঢাকা ওয়াসার কর্মচারী আব্দুল লতিফের ছেলে। তিনি রাজধানী ঢাকার রামপুরায় বসবাস করতেন।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে আজ সকালে গোপালপুরে মামা আলী আকবরের বাড়ি মামাতো বোনের বিয়ের দাওয়াত খেতে আসেন নেহাল। তার মামাতো ভাই জিসানের সঙ্গে দুপুরে তিন নদীতে গোসল করতে নামেন। পরে নদীর স্রোতে দুজনই নিখোঁজ হন।

প্রথমে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর জিসানকে জীবিত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নেহালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভূঞা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬