উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে এনএসইউতে সেশন অনুষ্ঠিত

০১ জুন ২০২৫, ১০:৫৮ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ১১:৪৩ AM
শিক্ষার্থীদের উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে এনএসইউতে একটি সেশনে

শিক্ষার্থীদের উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে এনএসইউতে একটি সেশনে © সংগৃহীত

ডিজিটাল এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির ভিত্তি নির্মাণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে ‘Entrepreneurs Innovation Engine: NSUSN x BHTPA’ শিরোনামে যৌথভাবে একটি ইনোভেশনভিত্তিক সেশনের আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA)। গত বৃহস্পতিবার (২৯ মে) অনুষ্ঠানটি আয়োজিত হয়। 

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কীভাবে Accelerating Bangladesh প্রোগ্রামে অংশ নিতে পারে, সরকারি ও একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব কতটা গুরুত্বপূর্ণ, এবং কিভাবে শিক্ষাঙ্গনে উদ্ভাবন, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সংস্কৃতি গড়ে তোলা যায়-এসব নিয়ে বিশদ আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন NSU’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান, এবং BHTPA-এর DEIED প্রজেক্টের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

উদ্বোধনী বক্তব্যে NSUSN-এর ইন-চার্জ পরিচালক স্যামুয়েল মুরসালিন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবনের উৎসমুখে পরিণত করতে হবে। সরকার এবং শিল্পখাতের সহযোগিতায় Accelerating Bangladesh-এর মতো উদ্যোগে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারলে তরুণদের আইডিয়া বাস্তবে রূপ নেওয়ার পথ সুগম হবে।

DEIED প্রজেক্টের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমাদের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ তরুণ উদ্ভাবকদের হাতেই। BHTPA হিসেবে আমরা এমন একটি পরিবেশ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে উদ্যোক্তা প্রতিভা বিকশিত হতে পারে এবং টেকসই, জ্ঞানভিত্তিক উন্নয়নের ভিত্তি তৈরি হয়।

ট্যাগ: এনএসইউ
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9