ছয় দিন পর খুলল জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ, সোমবার থেকে ক্লাস শুরু

২৩ মে ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৭:১৮ PM
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ © সংগৃহীত

টানা ছয় দিন বন্ধ থাকার পর পুনরায় খুলেছে গাজীপুরের চান্দনা চৌরাস্তার জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি)। শুক্রবার (২৩ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী সোমবার (২৬ মে) থেকে যথারীতি ক্লাস চলবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোস্তফা কামাল।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কার্যক্রম পুনরায় চালু হয়েছে বলে জানান রেজিস্ট্রার। তিনি বলেন, “আমরা দ্রুত স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ইতোমধ্যে দায়িত্ব পালনে নিয়োজিত হয়েছেন।” শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তারা যেন নির্ভার মনে ক্লাসে ফিরে আসে এবং নিয়মিত পাঠদানে মনোযোগ দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময়টিতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর ভাষায়, “এখন থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।”

উল্লেখ্য, গত ১৫ মে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ জরুরি সিন্ডিকেট সভায় জিইউবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়, যা ১৬ মে থেকে কার্যকর হয়। তবে বন্ধের কারণ সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন বিস্তারিত কিছু জানায়নি। এই ঘোষণার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত সংক্রান্ত অফিস আদেশ ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় জিইউবি আবারও আগের মতো শিক্ষাবান্ধব পরিবেশে ফিরতে পারবে।

যশোরে ঝোপ থেকে আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার
  • ১৬ জুলাই ২০২৬
মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের
  • ১৬ জুলাই ২০২৬
নতুন ইতিহাস গড়লেন হ্যারি কেইন
  • ১৬ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা…
  • ১৬ জুলাই ২০২৬
জামালপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence