ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে এনএসইউ উপাচার্য

২২ মে ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ১১:২৫ AM
আন্তর্জাতিক সম্মেলনে এনএসইউ উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী

আন্তর্জাতিক সম্মেলনে এনএসইউ উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী ইন্দোনেশিয়া ইনস্যুরেন্স সামিট (আইআইএস) ২০২৫-এ বিশেষজ্ঞ বক্তা হিসেবে অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি ২১ থেকে ২৩ মে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের আয়োজক ছিল ইন্দোনেশিয়ার ইনস্যুরেন্স কাউন্সিল (ডিএআই)।

এ সম্মেলনে এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলের বীমা খাত, শিক্ষা প্রতিষ্ঠান, সরকার এবং নিয়ন্ত্রক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল “টেকসই ভবিষ্যতের জন্য উদ্ভাবনের মাধ্যমে বীমার ভবিষ্যৎ পুনর্কল্পনা”।

অধ্যাপক হান্নান চৌধুরী তাঁর বক্তব্যে “সুবিধাবঞ্চিত গ্রাহকদের সম্ভাবনা উন্মোচন: বীমার ভূমিকা” শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বৈশ্বিক বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “বীমা খাতের ভবিষ্যৎ নির্ভর করছে প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার ওপর, যা পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কাছে সুরক্ষা নিশ্চিত করতে পারে।”

তিনি বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স ও বীমা কার্যক্রমের সফল উদাহরণ তুলে ধরেন এবং বলেন, “এই মডেল অনেক দেশের জন্য অনুপ্রেরণামূলক হতে পারে।” এছাড়াও, জলবায়ু ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় বীমা খাতের ভূমিকা এবং শিক্ষা ও শিল্প খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তাও তিনি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।

আন্তর্জাতিক এই সফরের অংশ হিসেবে অধ্যাপক হান্নান চৌধুরী আগামী ২৫ মে সিঙ্গাপুরের ন্যায়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটির প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। সেখানে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ট্যাগ: এনএসইউ
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬