ডিআইইউ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, প্রশাসনের পক্ষ থেকে তদন্তের দাবি

২১ মে ২০২৫, ০৭:২৫ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০১:৩০ AM
মাহমুদুল হাসান

মাহমুদুল হাসান © সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২১ মে ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানান হয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল নির্বাহী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, এবং ছাত্র-ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগের ই-৫৩ ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সার্বিক সহযোগিতা করবে। 

উল্লেখ্য, গত সোমবার (১৯ মে) রাত ১২ টা থেকে ২ টার মধ্যে উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেলের ১২৫ নাম্বার পিলারের কাছে রক্তাক্ত অবস্থায় মাহমুদুলের মৃতদেহ পাওয়া যায়৷ দিয়াবাড়ি এলাকা থেকে কয়েকজন শিক্ষার্থী সকালে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পল্লবী থানায় লাশ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
লেজেন্ডস লিগের দল ঘোষণা বাংলাদেশের, দলের আছেন যারা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর বোর্ডে বিশেষ কোটায় ৫ ধরনের শিক্ষার্থীর ম্যানুয়ালি একাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9