গ্রিন ইউনিভার্সিটিতে ‘নেক্সট জেন বাংলাদেশ’ উৎসব অনুষ্ঠিত

১৪ মে ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০২:১২ AM
‘নেক্সট জেন বাংলাদেশ’ উৎসব

‘নেক্সট জেন বাংলাদেশ’ উৎসব © সংগৃহীত

সৃজনশীলতার পাশাপাশি বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী ‘নেক্সট জেন বাংলাদেশ: ইঞ্জিনিয়ারিং টুমোরো’ শীর্ষক উৎসবের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং অ্যাডমিশন অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

কলেজ পড়ুয়া ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী এ উৎসবের মূল আকর্ষণ ছিল ‘প্রজেক্ট ফর নিউ বাংলাদেশ’; শীর্ষক প্রদর্শনী। এতে দেশের ৮টি কলেজের মোট ২৪টি দল অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করে। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে কাজ করার আগ্রহ প্রতিফলিত হয় এই প্রতিযোগিতায়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজ। প্রথম ও দ্বিতীয় রানার-আপ হয় যথাক্রমে সরকারি বাঙলা কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ডেমরা। প্রজেক্ট শোকেজিং ছাড়াও দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল- ক্যারিয়ার টক, গেমিং কনটেস্ট এবং ক্যাম্পাস ভিজিটসহ নানা আয়োজন।

বিকালে উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, প্রোমেকের সিওও ইঞ্জিনিয়ার জুয়েল দাস উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. হাসান মারুফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রজন্মের তরুণদের মধ্যে যে মেধা ও উদ্ভাবনী ক্ষমতা রয়েছে; সেটাকে বের করে নিয়ে আসাই বর্তমান শতাব্দীর বড় চ্যালেঞ্জ। মূলত এই বিষয়টিকে মাথায় রেখেই দিনব্যাপী এই উৎসবের আয়োজন। ভবিষ্যতের বাংলাদেশ গঠনেও শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল গুণবলী বিকাশের বিকল্প নেই বলেও মত দেন বক্তারা।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন। বিকালে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬