ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল

১১ মে ২০২৫, ০৮:২৪ AM , আপডেট: ১৭ মে ২০২৫, ১১:১৯ AM
কালাম মুহাম্মদ ও মোঃ রাকিবুল ইসলাম

কালাম মুহাম্মদ ও মোঃ রাকিবুল ইসলাম © ফাইল ছবি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে কালাম মুহাম্মদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রাকিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কালাম এশিয়ান টেলিভিশন এবং রাকিবুল দৈনিক প্রতিদিনের সংবাদ ও সময়ের কণ্ঠস্বরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

রবিবার (১১ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের ২০৪ নং কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান।

কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি তানজিল কাজী (দৈনিক বাংলাদেশের খবর, পাবলিকিয়ান টুডে), যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার মাহমুদ (বুলেটিন বার্তা), সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হুসাইন (দৈনিক আমার সংবাদ), সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম (দ্য ডেইলি ক্যাম্পাস, একুশে সংবাদ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ (সময় জার্নাল), কোষাধ্যক্ষ মোঃ আল শাহারিয়া সুইট (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন), কার্যনির্বাহী সদস্য-১ আবুল খায়ের (ক্যাম্পাস টাইমস), কার্যনির্বাহী সদস্য-২ কায়েস শেখ (দৈনিক আমাদের মাতৃভূমি) ও কার্যনির্বাহী সদস্য-৩ তোফায়েল আহম্মেদ (বাংলাদেশ টাইমস)।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান বলেন, সাংবাদিক সমিতি সবসময় ভালো কাজ করেছে এবং ভবিষ্যতেও আরও ভালো কাজ করবে। মেধা, দক্ষতা আর অনুসন্ধানের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নানামুখী প্রতিবেদনের মধ্যে দিয়ে উন্নয়নের সহযাত্রী হবে এ কমিটি। নতুন কমিটি পূর্বের কমিটির থেকেও ভালো কিছু উপহার দিবে বলে আমার বিশ্বাস।

চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড, দেখ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9