ডিআইইউসাসের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

১০ মে ২০২৫, ১১:১৯ AM , আপডেট: ১০ মে ২০২৫, ০২:০৮ PM
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত © টিডিসি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)-এর আয়োজনে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়৷ কর্মশালা শেষে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন৷ 

কর্মশালায় সিটিজেন জার্নালিজম, অনুসন্ধানী সাংবাদিকতার কলাকৌশল, ক্যাম্পাস সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা ও মোবাইল জার্নালিজমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা৷ 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন যথাক্রমে যমুনা টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল মাহমুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, দৈনিক কালবেলার মোজো রিপোর্টার আকরাম হোসেন, কিডস ক্রিয়েশন টিভির অনুষ্ঠান প্রধান আহসান হাবীব খান, ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিক, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মোঃ আকতারুজ্জামান এবং একুশে টেলিভিশনের নিউজ প্রেজেন্টার রাজিউর রহমান। 

উল্লেখ্য, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল সাংবাদিকতার প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান উইন্ডো একাডেমি৷ 

 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬