চাকসু নির্বাচনের পক্ষে গণস্বাক্ষর গ্রহণ চবি ছাত্রলীগের

১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৭ PM

২৮ বছর পর ডাকসু নির্বাচনের ডামাডোলে আলোচনায় উঠে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (চাকসু)। এবার নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের সহমত পোষনকল্পে গণস্বাক্ষরের আয়োজন করেছে চবি শাখা ছাত্রলীগের একাংশ।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে এই আয়োজন করে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী পাঁচটি গ্রুপ 'ভিএক্স, একাকার, আরএস, এফিটাপ এবং বাংলার মুখ' পক্ষের নেতাকর্মীরা। এসময় সাধারণ শিক্ষার্থীদের 'নেশা মুক্ত ক্যাস্পাস গড়তে চাকসু নির্বাচন প্রয়োজন' ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় চাকসু নির্বাচন দরকার' চাকসু এখন সময়ের দাবি' এহেন মতামত সাদা কাপড়ে লিখে চাকসু নির্বাচনের পক্ষে সমর্থন দিতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও বাংলার মুখের নেতা আমির সোহেল বলেন, আমরা চাই ডাকসু নির্বাচনের পাশাপাশি অনতিবিলম্বে চাকসু নির্বাচনও দেওয়া হোক। সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়া উত্থাপনের জন্য ছাত্র প্রতিনিধির প্রয়োজনীয়তা অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য চাকসুর বিকল্প নেই। তাঁরই ধারাবাহিকতায় আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে চাকসু নির্বাচনের পক্ষে গন স্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছি। এতে শতশত শিক্ষার্থী অংশগ্রহন করে চাকসু নির্বাচনের পক্ষে সহমত পোষণ করেছে। আগামী দিনে চবি প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান সহ বেশকিছু কর্মসূচি গ্রহণ করার উদ্যোগ রয়েছে আমরা।

আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা : যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থ…
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-১৪, ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
  • ১৬ নভেম্বর ২০২৬
এসেছিলেন রক্ষক হয়ে, অভিযোগ উঠল ভক্ষক হয়ে উঠার— প্রশাসক বোর্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950