ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উদ্যোগে বরুড়ায় শীতবস্ত্র বিতরণ

২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ © টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কুমিল্লার বরুড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব শাহ আলম, বরুড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজার ও ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শিক্ষক মো. মুজিবুর রহমান মজুমদার, অ্যাডমিশন অফিসার গোলাম রাব্বানী, আহসানুল হক, কবির হোসেন, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপক সরকার কবির, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সাখাওয়াত অভি, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সাবেক সভাপতি গাজী ওবায়দুল হক, মো. ইয়াসিন মিয়া, ইদ্রিস তালুকদার, গ্লোবাল ইসলামি ব্যাংক কুমিল্লা শাখা ব্যবস্থাপক শাহনুর আলম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির মো. মাহাদী হাসান অনিক, মোবাশ্বির, হুমায়ুন কবির সবুজ, শাহ আলম, মোহাম্মদ আলামিন বাবলু, ফারুক হোসেন, টিটু রঞ্জন, সাবেক সাধারণ সম্পাদক শাহপরান, ছোটতুলাগাও মহিলা কলেজে অ্যালামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি সাবরিনা জাহান শান্তাসহ বরুড়া উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বরুড়ার কৃতি ও গুণী সন্তান। তিনি বিভিন্ন দুর্যোগে বরুড়ার মানুষের পাশে দাঁড়িয়েছেন। 

উল্লেখ্য, ২১ ডিসেম্বর দিনব্যাপী বরুড়ার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় কম্বল, মোজা, সোয়েটারসহ আড়াই লাখ শীতবস্ত্র বিতরণ করা হয়।

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বড় সিদ্ধান্ত নিল চ্যাটজিপিটি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার লোডশেডিংয়ের শিডিউল দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা ‘সুবিধা’ নয়, প্রতিটি নাগরিকের অধিকার: ডা. জুব…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেড নিয়োগ দেবে ১০ সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন ১৮ …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বর্জ্য থেকে জৈব সার-বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন, এখন দুর্গন্ধে …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9