আরটিএম-আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক আবু নাসের

০৪ জানুয়ারি ২০২৩, ০৬:১৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
অধ্যাপক ড. আবু নাসের জাফর উল্লাহ্

অধ্যাপক ড. আবু নাসের জাফর উল্লাহ্ © টিডিসি ফটো

সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেল্‌থ অনুষদের ডিন অধ্যাপক ড. আবু নাসের জাফর উল্লাহ্। সোমবার (২ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য তাকে শর্তসাপেক্ষে নিয়োগের তথ্য জানানো হয়েছে।

শর্তগুলো হলো,

১) ভাইস-চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; 

২) তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;

৩) তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে। আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি (আরটিএম আল-কবির কারিগরি বিশ্ববিদ্যালয়) বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি সিলেটে অবস্থিত দেশের প্রথম বেসরকারি কারিগরি বিশ্ববিদ্যালয়। বীর মুক্তিযোদ্ধা ও অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান।

আমরা জুলাইয়ের প্রতিপক্ষ নই: আইনমন্ত্রী 
  • ২৫ মে ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে অশালীন পোস্টের অভিযোগে আটক স…
  • ২৫ মে ২০২৬
যৌন নির্যাতনের দায়ে সাময়িক বহিষ্কারের পর এবার ছাত্রত্ব বাতি…
  • ২৪ মে ২০২৬
রাজধানীতে কাউন্টার টেরোরিজমের অভিযানে চাঁদাবাজ গ্রেফতার
  • ২৪ মে ২০২৬
আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদকের বিরুদ্ধে টিসিবির ৪ হাজার কেজি চ…
  • ২৪ মে ২০২৬
ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে দিল্লিতে বাংলাদেশি ছাত্রের রহস্যজ…
  • ২৪ মে ২০২৬