জুনিয়র এক্সিকিউটিভ নেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ১৮ ফেব্রুয়ারি

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ PM
জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে আকিজ পেপার মিলস লিমিটেডে

জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে আকিজ পেপার মিলস লিমিটেডে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ পেপার মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটি প্যাকেজিং বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১০ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ পেপার মিলস লিমিটেড;

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ;

বিভাগ: প্যাকেজিং;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: শোরুম ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, চলছে আবেদন

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: ২৬ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: গজারিয়া, মুন্সিগঞ্জ; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: শাহ্ সিমেন্ট নিয়োগ দেবে অফিসার, কর্মস্থল ঢাকা

আবেদনের যোগ্যতা—

*প্যাকেজিং টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*প্যাকেজিং উপকরণ, প্রক্রিয়া ও মান সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে;

*কম্পিউটার অফিসে (এক্সেল, ওয়ার্ড, রিপোর্টিং) দক্ষতা থাকতে হবে; 

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন এইচএসসি পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রে…
  • ২৪ জুন ২০২৬
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
  • ২৪ জুন ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে জরুরি নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের
  • ২৪ জুন ২০২৬
নকআউট পর্বে জার্মানি, ফ্রান্স-ইংল্যান্ড কেন গ্রুপ পর্বের তৃ…
  • ২৪ জুন ২০২৬
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
  • ২৪ জুন ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেল…
  • ২৪ জুন ২০২৬