যমুনা গ্রুপে চাকরি, আবাসন-যাতায়াতসহ দেবে নানা সুবিধা

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ PM
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নিয়োগে আবেদন চলছে যমুনা ইলেকট্রনিকসে

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নিয়োগে আবেদন চলছে যমুনা ইলেকট্রনিকসে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‌‘অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম)’ পদে কর্মকর্তা নিয়োগে ২৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম);

বিভাগ: হোম আপ্ল্যায়েন্স অ্যান্ড কুকওয়্যার প্রোডাকশন;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে; 

আরও পড়ুন: ট্রান্সকম ইলেকট্রনিকসে চাকরি, পদ ১০, আবেদন স্নাতক পাসেই

অন্যান্য সুযোগ-সুবিধা: যাতায়াত সুবিধা, আবাসন সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা বছরে ২টি, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: গাজীপুর;

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে সজীব গ্রুপ, পদ ২০, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ অক্টোবর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬
যে কারণে শেষ মুহূর্তে মরক্কো সফর বাতিল করল বার্সেলোনা
  • ০৮ আগস্ট ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি …
  • ০৮ আগস্ট ২০২৬
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৮ আগস্ট ২০২৬
৫৪ রানে অলআউট বাংলাদেশ
  • ০৮ আগস্ট ২০২৬
জবির ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বলল প্রশাসন, ছবি-ভিডিও চেয়…
  • ০৮ আগস্ট ২০২৬