আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১০০, আবেদন সরাসরি-ডাক-কুরিয়ারযোগে

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ PM
সহকারী শাখা ব্যাকস্থাপক নিয়োগে আবেদন চলছে আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে

সহকারী শাখা ব্যাকস্থাপক নিয়োগে আবেদন চলছে আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ-দ্বীন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দেশের বিভিন্ন অঞ্চলে ‘সহকারী শাখা ব্যাকস্থাপক’ পদে ১০০ কর্মী নিয়োগে ১০ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সরাসরি-ডাক-কুরিয়ারযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনপত্রের খামের ওপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার;

পদের নাম: সহকারী শাখা ব্যাকস্থাপক;

পদসংখ্যা: ১০০টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: শিক্ষানবিসকালে (৬ মাস) ২১,০০০ টাকা;

আরও পড়ুন: ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় ; 

কর্মক্ষেত্র: অফিসে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি ইউনাইটেড হাসপাতালে, বয়স ২৩ হলেই সুযোগ আবেদনের

আবেদনের যোগ্যতা—

*স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ এবং অন্যান্য পরীক্ষায় ন্যূনতম ২.৫০ থাকতে হবে;

*মোটরসাইকেল চালনা জানতে হবে;

আরও পড়ুন: মেডিকেল অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্তসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র সরাসরি-ডাক-কুরিয়ারযোগে পাঠিয়ে আবেদন করতে পারবেন; 

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, চাঁচড়া চেকপোস্ট, পুলেরহাট, যশোর বরাবর আবেদনপত্র পাঠাতে হবে; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা;

দরকারি কাগজপত্র, কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইট

মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা গ্রেপ্তার, ৩২ মোটরসাইকেল উদ্ধ…
  • ১৮ মে ২০২৬
মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল কিশোরের
  • ১৮ মে ২০২৬
স্কাউটে রাষ্ট্রপতি পদক পেলেন কুবি শিক্ষার্থী কিশোর কুমার
  • ১৮ মে ২০২৬
রেফারির ভুলেই শেষ নেইমারের বিশ্বকাপ স্বপ্ন!
  • ১৮ মে ২০২৬
হাবিপ্রবিতে কাঁচা আম-লিচু পাড়ার হিড়িক, স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
  • ১৮ মে ২০২৬
এনসিপি থেকে সাগরকে বহিষ্কারের পর নতুন দায়িত্ব পেলেন দিনা
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081