অভিজ্ঞতা ছাড়াই চাকরি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে, নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসার

০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ PM
মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগে আবেদন চলছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে

মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগে আবেদন চলছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি ‌‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে কর্মী নিয়োগে ৩০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি;

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ বিমা সুবিধা, সেলস ইনসেনটিভ, বিদেশে ভ্রমণের সুযোগ, লভ্যাংশ বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়; 

আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান) থাকতে হবে;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি ইউনাইটেড হাসপাতালে, বয়স ২৩ হলেই সুযোগ আবেদনের

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

গ্রেপ্তার নারী কর্মীর মুক্তি চেয়ে সংসদ অধিবেশনে আল্টিমেটাম …
  • ০৭ এপ্রিল ২০২৬
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে আইইউবি
  • ০৭ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল…
  • ০৭ এপ্রিল ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে এনএসইউ ইসিইর নতুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ, আবেদন শেষ ১৫ …
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান
  • ০৭ এপ্রিল ২০২৬
close