ওয়ালটন নিয়োগ দেবে রিজিওনাল সেলস ম্যানেজার, আবেদন স্নাতক পাসেই

২৬ জুলাই ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৬:৪৭ AM
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগে আবেদন চলছে ওয়ালটনে

রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগে আবেদন চলছে ওয়ালটনে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি ওয়ালটন/মার্সেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগে ‘রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম)’ পদে ৪ কর্মী নিয়োগে শনিবার (২৬ জুলাই) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৬ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি;

বিভাগের নাম: ওয়ালটন/মার্সেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক;

পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম);

পদসংখ্যা: ৪টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: সজীব গ্রুপ নেবে জোনাল সেলস ইনচার্জ, আবেদন স্নাতক পাসেই

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, ইনস্যুরেন্স সুবিধা, পারফরমেন্স বোনাস, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), টিএ বিল, মোবাইল বিল, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ২৭ বছর হতে হবে;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

আরও পড়ুন: এসিআই পিএলসি নেবে অফিসার, অভিজ্ঞতা ছাড়াই সুযোগ আবেদনের

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ আগস্ট ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬