বিনামূল্যে পাঠ্যবই পেতে নতুন শর্তারোপ

১০ জানুয়ারি ২০২১, ০৪:৪১ PM
প্রাথমিক শিক্ষা অধিদফতর

প্রাথমিক শিক্ষা অধিদফতর © লোগো

প্রাথমিক শিক্ষা অধিদফতরের নিয়ন্ত্রণের বাইরে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের পাঠ্যবই পেতে হলে বিদ্যালয়ে বঙ্গবন্ধু বুক কর্নার স্থাপন করতে হবে। 

গত নভেম্বরের সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। রবিবার (১০ ডিসেম্বর) এ সংক্রান্ত এক অফিস আদেশ প্রকাশিত হয়েছে।

অফিস আদেশে বলা হয়, সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বহির্ভূত বিদ্যালয়ের ক্ষেত্রে বিনামূল্যের পাঠ্যবই পাওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু বুক কর্নার স্থাপনের শর্তারোপ করে বই সরবরাহ নিশ্চিত করতে হবে। সে অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদফতরের নিয়ন্ত্রণ বহির্ভূত হাইস্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেনসহ অন্যান্য প্রতিটি বিদ্যালয়ে বঙ্গবন্ধু বুক কর্নার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

অফিস আদেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

কর অঞ্চল-সিলেটে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে ৪ জেলার স্থায়ী…
  • ২৬ নভেম্বর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে খুলনা বিশ্ববিদ্যালয়, আ…
  • ২৬ নভেম্বর ২০২৬
কয়েক দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম, ভরিতে কত?
  • ২৬ নভেম্বর ২০২৬
স্বর্ণের দাম দুই লাখের নিচে, আরও কমবে নাকি বাড়বে?
  • ২৬ নভেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার শিক্ষকের পোস্ট— ‘এই আবহাওয়ায় কিশোরী খেতে ইচ্…
  • ২৬ নভেম্বর ২০২৬