১১ তারিখেও হচ্ছে না ১৪ হাজার প্রাথমিক শিক্ষকদের পদায়ন, নতুন তারিখ নির্ধারণ

০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © টিডিসি ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় নবনিযুক্ত শিক্ষকদের পদায়নের সময়সীমা আরও এক দফায় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ অক্টোবরের পরিবর্তে ১৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

একইসঙ্গে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ ১৫ অক্টোবর পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে ওই আদেশে অনুরোধ করা হয়েছে।

গত ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন করেছেন। ৪ অক্টোবর পদায়নের তারিখ ছিল। তবে সেটি প্রথম দফায় পিছিয়ে গেলেও ৪ অক্টোবর শুরু হয় নতুন শিক্ষকদের পাঁচ দিনব্যাপী পরিচিতি পর্ব বা ওরিয়েন্টেশন।

জানা যায়, ৪ অক্টোবর থেকে প্রথমবার পদায়নের তারিখ পেছনে নিয়ে ১১ অক্টোবর করা হয়েছিল। এবার সেটি আরও এক দফায় বাড়িয়ে  ১৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১০ লাখ ৮০ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ফলে ৬১ জেলায় চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

পরবর্তী সময় প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্ট ও একাধিক পুলিশ ভেরিফিকেশনের দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষে গত ২৪ সেপ্টেম্বর জেলা শিক্ষা অফিসগুলো নিয়োগ পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করে। তাঁদের ১ অক্টোবরের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়। তবে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও ভেরিফিকেশনে অনেকের নাম বাদ পড়ায় তীব্র অনিশ্চয়তা তৈরি হয়।

এর ফলে নিয়োগবঞ্চিত অনেক প্রার্থী নতুন করে আন্দোলনে নামেন। পরবর্তী সময় নিয়োগবঞ্চিত প্রার্থীদের অধিকাংশই নিয়োগপত্র পেয়েছেন।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬