মাসখানেকের মধ্যে প্রাথমিকে আসছে নতুন নীতিমালা: ববি হাজ্জাজ

২৩ আগস্ট ২০২৬, ০৩:৪০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৩:৪১ PM
ববি হাজ্জাজ

ববি হাজ্জাজ © সংগৃহীত

মাসখানেকের মধ্যে প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রবিবার (২৩ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা মনিটরিং, জবাবদিহিতা, প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশব্যাপী প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যায়ক্রমে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মশালার মূল লক্ষ্য মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে কীভাবে দেখতে চায় তার নির্দেশনা কর্মকর্তাদের কাছে পৌঁছানো এবং কর্মকর্তাদের দেওয়া ফিডব্যাকের আলোকে নতুন নীতিমালা প্রণয়ন। যার ভিত্তিতে আমাদের সকল কর্মকর্তা পরবর্তী কার্যক্রম পালন করবে। সেই আলোকে আমাদের প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হবে।

তিনি বলেন, এ লক্ষ্যে এরই মধ্যে তিনটি বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া গেছে। চলতি মাসের মধ্যে প্রতিটি বিভাগে কর্মশালা সম্পন্ন করা হবে। কর্মশালার মতামতের ভিত্তিতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, উচ্চ শিক্ষার বাংলাদেশ আমরা গড়তে চাই, সে লক্ষ্যে মন্ত্রণালয়, কর্মকর্তা, প্রধান শিক্ষক, শিক্ষক সবাই কাজ করছে। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, সেই নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে হলে তার প্রধান কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থা।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয়, জেলা, উপজেলা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল পর্যায়ের দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

অগ্রহায়ণেই টেকনাফে পাওয়া যাচ্ছে কাঁচা আম, কেজি ৮০০ টাকা
  • ১৭ নভেম্বর ২০২৬
লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপর আওয়াম…
  • ১৭ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানবে কবে, জানাল আব…
  • ১৭ নভেম্বর ২০২৬
ছোট ভাইয়ের দাফনের আগেই চলে গেলেন বড় ভাই, দুই হাফেজের মৃত্যু…
  • ১৭ নভেম্বর ২০২৬
রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬