ভাষা, গণিত, সিটি এডুকেশন—যেমন হচ্ছে প্রাথমিকের নতুন শিক্ষা কারিকুলাম

১৭ মে ২০২৬, ০৬:২৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

প্রাথমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তন আনতে নতুন কারিকুলাম প্রণয়নের কাজ করছে সরকার। ভাষা, গণিত, সিটি এডুকেশন, খেলাধুলা ও সংস্কৃতিকে ভিত্তি করে সাজানো হচ্ছে এ নতুন পাঠ্যক্রম। ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা এই কারিকুলাম পাবে। নতুন কারিকুলামে ২০২৭ এবং ২০২৮ সালে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে।

রবিবার (১৭ মে) দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহ, আয়োজিত প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এখন প্রাথমিক শিক্ষার মাপকাঠি হবে শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারছি। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিক্ষা ব্যবস্থার ওপর মূল্যায়িত করা হবে সব কর্মকর্তাদের। এতে উন্নত ওয়াশরুম এবং শ্রেণিকক্ষের প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি বলেন, ভাষা, গণিত, সিটি এডুকেশন এবং একই সঙ্গে স্পোর্টস, কালচার এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলাম শিখাচ্ছি। এই নতুন কারিকুলাম ক্লাসরুমে আবদ্ধ থাকবে না। আগামী দিন থেকে প্রত্যেকটা স্ট্রাকচার হবে, শিক্ষার্থীদের আমরা কতটুকু শেখাতে পারলাম, তার ওপর ভিত্তি করে।

অগ্রহায়ণেই টেকনাফে পাওয়া যাচ্ছে কাঁচা আম, কেজি ৮০০ টাকা
  • ১৭ নভেম্বর ২০২৬
লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপর আওয়াম…
  • ১৭ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানবে কবে, জানাল আব…
  • ১৭ নভেম্বর ২০২৬
ছোট ভাইয়ের দাফনের আগেই চলে গেলেন বড় ভাই, দুই হাফেজের মৃত্যু…
  • ১৭ নভেম্বর ২০২৬
রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬