আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষক নেতা মাসুদকে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর বদলি

০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ PM
সহকারী শিক্ষক মো. শামছুদ্দীন মাসুদ

সহকারী শিক্ষক মো. শামছুদ্দীন মাসুদ © টিডিসি সম্পাদিত

তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন চলমান রয়েছে। এরমধ্যে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় চার শিক্ষক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তাদেরকে এ নোটিশ দেওয়া হয়।

এদিকে, শোকজ পাওয়াদের একজন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও নোয়াখালী সদরের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামছুদ্দীন মাসুদকে অন্যত্র বদলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আরও পড়ুন: আন্দোলনে থাকা প্রাথমিকের ৪ শিক্ষক নেতাকে শোকজ

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অধিদপ্তর থেকে এক অফিস আদেশে তাকে এই বদলি করা হয়। বিষয়টি নিজেই নিশ্চিত করে মো. শামছুদ্দীন মাসুদ জানান, আমার এই বদলিতে কোনো আফসোস নেই। যেখানেই যাই আমাদের কর্মসূচি চলবে।

অফিস আদেশে বলা হয়, লক্ষ্মীপুরের রায়পুর দ. চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মো. শামছুদ্দীন মাসুদকে বিদ্যমান শূন্য পদে প্রশাসনিক কারণে নিজ বেতনস্কেলে নির্দেশক্রমে বদলি করা হল। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলে অফিস আদেশে বলা হয়।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬