‘উচ্চশিক্ষা লাভ করলেও দক্ষতা না থাকায় দেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে না’

২২ নভেম্বর ২০২৫, ০৬:০৮ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ০৬:০৮ PM
প্রাইম ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাইম ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার © সংগৃহীত

‘উচ্চশিক্ষা লাভ করলেও দক্ষতা না থাকায় দেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে না’ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা, এবং উচ্চ শিক্ষার ভাষা হিসেবে বাংলাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই।’ আজ শনিবার (২২ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না; উপযুক্ত দক্ষতা ও কর্মদক্ষতা অর্জনই দেশের উন্নতির মূল চাবিকাঠি। আমরা উচ্চ শিক্ষা লাভ করছি কিন্তু উপযুক্ত দক্ষতা এবং উদ্যোগী হয়ে উঠছি না। এর  ফলে দেশের অর্থনীতিতে যে প্রভাব পড়ার কথা ছিল এবং যে উন্নতি হওয়ার কথা ছিল তা হচ্ছে না। 

তিনি আরও বলেন, আমরা টেকনিক্যালি যতই অগ্রগতি লাভ করি না, যদি  আমাদের মানবিক উন্নতি না ঘটে তাহলে কখনোই আমরা আমাদের দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারবো না।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘একটা দেশের উন্নতির জন্য অনেক রকম সম্পদ থাকে। আমাদের একটা  গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে—সেটা হচ্ছে জনশক্তি। কিন্তু সেই জনশক্তি সম্পদও হতে পারে, বোঝাও হতে পারে। যখন কোন জনশক্তি স্বাস্থ্যবান, শিক্ষিত, দক্ষ এবং সুশৃঙ্খল হয়, তাহলে তার জনসম্পদে পরিণত হয়।  তা যদি না ঘটে, কোনো দেশ অগ্রগতির পথে এগোতে পারবে না। আমি আশা করি আপনারা আপনাদের অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক মূল্যবোধ দ্বারা সমাজ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবেন।’

সমাবর্তনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. এম শামসুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মীর শাহাবুদ্দিন।

এ ছাড়া বক্তব্য দেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী দ্বীন মো. খসরু, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, প্রফেসর ড. রকিবুল ইসলাম, প্রফেসর ড. আবদুর রহমান, প্রফেসর ড. রশিদুল হাসান এবং প্রফেসর ড. নূর মোহাম্মদ।

বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশ ভর্তিতে একজন শিক্ষার্থীও পায়নি ৪১৬ কলেজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সাজেদা ফাউন্ডেশন, আবেদন ২৫ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9