৬ শর্তে ১০ম গ্রেড পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৫০ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার প্রস্তাবে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এ উন্নীতকরণের ক্ষেত্রে দেওয়া হয়েছে ৬টি শর্ত। এর মধ্যে অন্যতম হলো—প্রশিক্ষণবিহীন সব প্রধান শিক্ষককে সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে Basic Training for Primary Teachers (BTPT) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়, বিদ্যমান ১১তম (প্রশিক্ষণপ্রাপ্ত) ও ১২তম (প্রশিক্ষণবিহীন) গ্রেডের মোট ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষককে এই উন্নীতকরণের আওতায় আনা হবে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শফিকুর রহমান বলেন, “জনপ্রশাসনের কাজ শেষ হয়েছে, এখন আঞ্চলিক দপ্তরগুলোর কাজ চলছে। যাদের প্রশিক্ষণ নেই, তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করলে সবাই ১০ম গ্রেডে আসবেন।”

চিঠিতে বেতন উন্নীতকরণের জন্য যে ৬টি শর্ত দেওয়া হয়েছে তা হলো—অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি নিতে হবে; অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক বেতন স্কেল নির্ধারণ করতে হবে; প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে; পদোন্নতির বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে নিয়োগবিধি সংশোধন করতে হবে; প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে BTPT প্রশিক্ষণ শেষ করতে হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

এই সম্মতির ফলে দীর্ঘদিন ধরে বেতন উন্নীতকরণের দাবি জানানো সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষকরা এখন ১০ম গ্রেডে উন্নীত হওয়ার অপেক্ষায় রয়েছেন।

ফ্রান্সের বিশ্বকাপ ইতিহাসে এক বিভীষিকাময় রাত!
  • ১৯ জুলাই ২০২৬
রাজধানীতে স্কুল ভবনের ছয়তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
  • ১৯ জুলাই ২০২৬
ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেলেন মেসি
  • ১৯ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে সত…
  • ১৯ জুলাই ২০২৬
বিশ্বকাপে তৃতীয় হয়ে কত টাকা পেল ইংল্যান্ড?
  • ১৯ জুলাই ২০২৬
পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন ওলিস
  • ১৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence