অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের নাম, সমালোচনা

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ AM
অর্থ বিতরণের তালিকায় বিএনপির কয়েকজন নেতাকর্মীর নাম

অর্থ বিতরণের তালিকায় বিএনপির কয়েকজন নেতাকর্মীর নাম © টিডিসি সম্পাদিত

লক্ষ্মীপুরের রায়পুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ করা মানবিক সহায়তার অর্থ বিতরণের তালিকায় নাম রয়েছে বিএনপির কয়েকজন নেতাকর্মীর। এ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করতে দেখা গেছে। উপজেলার গরিব, দুস্থ ও অসহায় ৪৮৬ জনের মধ্যে এ সহায়তা দেওয়া হলেও তাদের মধ্যে কয়েকজন বিএনপির বিভিন্ন পর্যায়ের পদে রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব মানবিক সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলার ৪৮৬ জনের মধ্যে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে অর্থ গ্রহণকারীদের মধ্যে পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী, একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, একজন যুবদল নেতা এবং ছাত্রদলের এক ওয়ার্ড সভাপতিকে দেখা যায় বলে জানা গেছে। তাদের অর্থ গ্রহণের কয়েকটি ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছবিগুলো ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের একাংশ উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তাদের প্রশ্ন, গরিব, দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা সরকারি সহায়তার তালিকা তৈরির সময় কী ধরনের যাচাই-বাছাই করা হয়েছে। রাজনৈতিক দলের পদধারী ব্যক্তিরা কোন যোগ্যতার ভিত্তিতে ওই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, দলীয় স্বচ্ছল কেউ সহায়তা পেয়েছেন কি না, ‘এ বিষয়টি আমার জানা নেই। এমপি তার মতো করে তালিকা করেছেন। যাদের দেওয়ার প্রয়োজন মনে হয়েছে, তাদেরই দিয়েছেন।’

বিশ্ব ডায়াবেটিস দিবসে বাডাসের নানা আয়োজন, বিনামূল্যে ডায়াবে…
  • ১৩ নভেম্বর ২০২৬
গাইবান্ধায় নিষিদ্ধ আ.লীগের ১৮৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্ত…
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত…
  • ১৩ নভেম্বর ২০২৬
পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950