নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ PM
মুরগি ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত

মুরগি ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টয়লেটের ময়লা পানি জমিতে যাওয়া ও মুরগি ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের চিতুলিয়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিতুলিয়া (হাওড়ের বাড়ি) এলাকার হাফিজ উদ্দীনের ছেলে শফিক ডাক্তার ও একই এলাকার রুপতনের ছেলে সালামের পক্ষের মধ্যে টয়লেটের ময়লা পানি জমিতে যাওয়া এবং মুরগি ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ ঘটনায় হাফিজ উদ্দীনের ছেলে নজরুল (৩০), রফিকুল (২৭) ও সাইফুল (২৪) আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের তাৎক্ষণিকভাবে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয় সূত্রে আরও দুইজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

চিরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল ওয়াহাব বলেন, ‘তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পরে স্থানীয় গ্রাম্য মাতব্বরদের নিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে।’

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।’

মধুখালীতে নদীর পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগের ফুটপাতের গোলাপি বেগম পেলেন নতুন বাড়ি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাবার যে রোগে মৃত্যু, মার্কিন তারকা কিম কার্দাশিয়ানের শরীরে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাইস কুকারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন সভাপতি আমিন উল্যাহ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‎জবি ভিসির পিএসের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬