ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ PM
ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান © সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করা হয়। 

কর্মসূচিতে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই জনসচেতনতা বাড়াতে হবে। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। 

সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, জনস্বার্থে সচেতনতামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা। 

এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, জেলা ছাত্রদলের সদস্য মুন্না ও রাহী, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ, সদস্য সচিব হোসেন সোহাগ, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, জাহিদ, রাফি,জাকিরুল(দপ্তর দায়িত্বে), সবুজ,হাসান,নোমান,রাষ্ট বিজ্ঞান,আহ্বায়ক, জয় খান,সদস্য সচিব ইমন হাসান, ভূগোল সি. যুগ্ম আহ্বায়ক হোসাইন রিফাত, সদস্য সচিব আল ইমরান, রসায়ন আহ্বায়ক শাওন, সদস্য সচিব রোমান, ডিগ্রি সদস্য সচিব সোহাগ হোসেন, ইন্টার শাখা আহবায়ক রায়হান,সি যুগ্ম আহ্বায়ক রোজ, সদস্য সচিব আশরাফুল, কলেজ ছাত্রদলনেতা আশিক অভি,রাতুল,জিসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ,১২নং ওয়ার্ড  ছাত্রদলের সভাপতি ফারহান,পিয়াস ছাত্রনেতা সাফিন সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9