রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১

২৮ আগস্ট ২০২৬, ০২:৫২ PM
নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের মিছিল © সংগৃহীত

রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের মিছিল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরার জসিম উদ্দিন এলাকায় মিছিলটি শুরু হয়। এ সময় মিছিল থেকে একজনকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মিছিলটি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে করা হয়। পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ ধাওয়া করে পোস্টার, ব্যানারসহ একজনকে আটক করেছে।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬