ময়মনসিংহের এক উপজেলা কমিটি থেকে এনসিপির ১৪ নেতার পদত্যাগ

২২ আগস্ট ২০২৬, ০৭:৫৬ PM
ময়মনসিংহে এনসিপি থেকে পদত্যাগকারী ১৪ নেতার সংবাদ সম্মেলন

ময়মনসিংহে এনসিপি থেকে পদত্যাগকারী ১৪ নেতার সংবাদ সম্মেলন © টিডিসি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি থেকে ১৪ নেতা পদত্যাগ করেছেন। আজ শনিবার বিকালে ফুলবাড়ীয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানান তারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনয়ার উমর শরীফ। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ফুলবাড়ীয় উপজেলা কমিটিতে ফ্যাসিস্টদের দোসর ও হত্যা মামলার আসামিদের নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক মঞ্জুরুল হক মামুন নিজেই জাতীয় পার্টির নেতা। জাতীয় পার্টি থেকে পদত্যাগ না করেই তিনি এনসিপির উপজেলা কমিটির আহ্বায়ক হয়েছেন। আমরা বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় কমিটিতে আলোচনা করেছি কিন্ত  তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।ি

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা এনপিপির উপজেলা কমিটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সানাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জনিয়ার রফিকুল ইসলাম রফিক। 

পদত্যাগকারীদের মধ্যে উপজেলা কমিটির জুলাই গণঅভ্যুথ্যান বিষয়ক সম্পাদক জুলাই শহীদ হাফিজের স্ত্রী আকলিমা আখতার আঁখির নামও  রয়েছে। 

এ বিষয়ে উপজেলা এনসিপির আহ্বায়ক মঞ্জুরুল হক মামুন বলেন, ‘কমিটি থেকে পদত্যাগকারীরা কি কারণে পদত্যাগ করেছেন, তা আমি জানি না।’

উল্লেখ্য, গত ৭ আগস্ট ফুলবাড়ীয়া উপজেলায় ৫১ সদস্য বিশিষ্ট এনসিপির  কমিটি গঠন করা হয়।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬