‘গুপ্তবাহিনী’ দেশের মানুষকে বিভ্রান্ত করছে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী 

০৯ আগস্ট ২০২৬, ০৮:৫১ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান। © সংগৃহীত

দেশে একটি ‘গুপ্তবাহিনী’ মানুষকে বিভ্রান্ত করে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় হাটহাজারী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সরকার কাজ করছে। কিন্তু কিছু রাজনৈতিক দল সেই কাজে বাধা দিতে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আজকে আবারও এই গুপ্তবাহিনীকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সামনে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

অতীতের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই ‘গুপ্তবাহিনী’ স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল এবং পরবর্তী সময়েও গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছিল।

তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের গুপ্তবাহিনীরা মানুষের সামনে মিথ্যা কথা বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই বিশৃঙ্খলাকারীরা রাজপথ বন্ধ করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়। তাদের এই চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না। ৮৬ সালে চট্টগ্রামে যেভাবে স্বৈরাচারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, ১৯৯৬ সালেও এই পক্ষ দেশের মানুষের সঙ্গে ‘গাদ্দারি’ করে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল এবং গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছিল। বর্তমানে আবারও তারা বিভ্রান্তি ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

এদিন বিকেলে ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যায় হাটহাজারী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যুক্ত হয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করেন।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬