বরগুনায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির নেতৃত্বে নাঈম-নিলয়

০৭ আগস্ট ২০২৬, ০৮:২৩ AM
বরগুনায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির নেতৃত্বে নাঈম-নিলয়

বরগুনায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির নেতৃত্বে নাঈম-নিলয় © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী যুব সংগঠন জাতীয় যুবশক্তির বরগুনা জেলা শাখার ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সৈয়দ নাঈমকে আহ্বায়ক, মীর নিলয়কে সদস্য সচিব এবং এম. শাহাদাৎ হোসেনকে মুখ্য সংগঠক করা হয়েছে।

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশক্রমে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটির প্রস্তাব কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত আহ্বায়ক সৈয়দ নাঈম বলেন, বরগুনা জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম বিস্তারে কাজ করা হবে। একই সঙ্গে দক্ষ, আদর্শবান ও জনবান্ধব যুব নেতৃত্ব গড়ে তোলা এবং জনস্বার্থে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে জাতীয় যুবশক্তির সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে তারা কাজ করবেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬