মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দেশে ফেরা নিয়ে যা বলছে বিএনপি

০৩ আগস্ট ২০২৬, ০২:৪৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০২:৫১ PM
মির্জা আব্বাস উদ্দিন আহমেদ

মির্জা আব্বাস উদ্দিন আহমেদ © সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ মালয়েশিয়ায় তার চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত থেরাপি গ্রহণ করছেন। থেরাপি চিকিৎসায় তিনি এখন উন্নতির দিকে আছেন। তবে চিকিৎসায় উন্নতি ঘটলেও তার দেশে ফিরতে আরও বেশ কিছুদিন দেরি হবে বলেও জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

রবিবার দুপুরে শায়রুল এ তথ্য জানিয়ে বলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাসকে গত ১৫ মার্চ বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

তিনি আরও বলেন, অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আস্তে আস্তে সার্বিকভাবে সুস্থ হয়ে উঠছেন। তবে, বাংলাদেশে আসতে আরো কিছু দিন সময় লাগবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬