আলিফকে নিয়ে মনিরা শারমিন

খোদা, চিকিৎসাবিজ্ঞান যাতে ভুল হয়, তার দুই চোখেরই দৃষ্টিশক্তি থাকুক

৩০ জুলাই ২০২৬, ০২:০০ PM
অপারেশনের জন্য বন্ডে সই করছেন হবিগঞ্জে হামলায় চোখে আঘাত পাওয়া ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরী

অপারেশনের জন্য বন্ডে সই করছেন হবিগঞ্জে হামলায় চোখে আঘাত পাওয়া ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরী © সংগৃহীত

অপারেশন থিয়েটারে নেওয়ার আগে দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনার কথা জেনেও ভয় পাননি হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরী। নিজেই অপারেশনের জন্য বন্ডে সই করেন। সেই মুহূর্তের বর্ণনা দিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) ফেসবুকে আবেগঘন একটি পোস্ট করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। 

দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য মনিরা শারমিনের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

আলিফকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। বন্ড সই করতে হবে। ওরা মা বাবা কেউ আসে নাই। ও নিজেই নিজের অভিভাবক। বন্ডে লেখা, বাম চোখের ইনজুরি আছে। দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা আছে। অপারেশন করতে কি রাজি?

আমি ভয় পাচ্ছিলাম। তখন পর্যন্ত সে জানে না তার দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা আছে। জানলে মন দুর্বল করে কিনা! কিন্তু লিগ্যাল বিষয়, জানাতেই হবে।

সে জানার পর বলল, কোথায় সই করতে হবে? দিন। আমি ভয় পাচ্ছি না। হাসনাত, আসিফ ভাই যারাই দেখা করতে চাইছে, তাদের অপারেশনের পর দেখা করতে বইলেন, যাতে ভালভাবে দেখতে পাই।

ছেলেটা ব্যক্তিত্বের কঠোরতার কাছে হেরে গেলাম। পাহাড়সম সাহস ছেলেটার। খোদা, চিকিৎসাবিজ্ঞান যাতে ভুল হয়। তার দুই চোখেরই দৃষ্টিশক্তি থাকুক।  

নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬