আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি

২৮ জুলাই ২০২৬, ১১:৪২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ১১:৪৯ PM
প্রধানমন্ত্রী ও শিবির সভাপতি

প্রধানমন্ত্রী ও শিবির সভাপতি © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, 'আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে।' মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম বলেন,  ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে! আজ হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। পাথর ছুড়ে মানুষ হত্যা, অভ্যন্তরীণ কোন্দলে তিন শতাধিক নিজ দলের কর্মী নিহত হওয়া এবং লাগামহীন চাঁদাবাজিতে জনজীবন বিষাক্ত হয়ে উঠেছে। জুলাই-পরবর্তী বাংলাদেশে এমন রাজনীতি আমরা চাই না।’

তিনি আরও বলেন,  ‘সরকার এসব ঘটনার বিরুদ্ধে কী পদক্ষেপ নেন, সেটিই এখন দেখার বিষয়। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রীরও বিভিন্ন বিষয় চিন্তা না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন। অন্যথায় ক্ষমতার মসনদ বিষাদে পরিণত হতে পারে।’

প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬