জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু

২৬ জুলাই ২০২৬, ০৯:১৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৬, ০৯:১৯ PM
জুলাই পদযাত্রা সমাবেশে বক্তব্য রাখছেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু

জুলাই পদযাত্রা সমাবেশে বক্তব্য রাখছেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু বলেছেন, দেশের মানুষ বর্তমান পরিস্থিতি প্রত্যাশা করেনি। তিনি দাবি করেন, গত চার মাসে দেশে খুন, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে এবং রাজনৈতিক দলীয়করণও বৃদ্ধি পেয়েছে।

রবিবার (২৬ জুলাই) ঝিনাইদহ জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদা মিতু বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি। বিশ্ববিদ্যালয় ও সরকারি দপ্তরে দলীয়করণ ও দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চাঁদাবাজির রেকর্ড গড়েছে। এভাবে চলতে থাকলে তাদের পরিণতিও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে। 

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। এতে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। এসময় জুলাই শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের বাবা আবু বকর সিদ্দিক, মা হাফিজা খাতুন, শহীদ সাব্বির হোসেনের বাবা আমোদ আলীসহ এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম ও শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত করেন। পরে তারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬