পদত্যাগ করার পরই চুপ্পুকে গ্রেফতার করতে হবে: জুনায়েদ

২৪ জুলাই ২০২৬, ০৪:০৯ PM
আলী আহসান জুনায়েদ ও মো. সাহাবুদ্দিন চুপ্পু

আলী আহসান জুনায়েদ ও মো. সাহাবুদ্দিন চুপ্পু © টিডিসি সম্পাদিত

পদত্যাগ করার পরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘পদত্যাগ করার পরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে। রাজনৈতিক ত্যাগ ও অভিজ্ঞতা আছে এবং জুলাইয়ের আকাঙ্খা ধারণ করে এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি বানাতে হবে।’

এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতির মধ্যে চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই আজ শুক্রবার দুপুরে দেশে ফিরেছেন। 

বঙ্গভবনের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন এবং তার পদত্যাগপত্রও তৈরি করা হয়েছে। স্পিকার দেশে না থাকায় এতদিন পদত্যাগপত্র জমা দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছিল। বঙ্গভবনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাষ্ট্রপতি দুই দিন আগেই চলতি মাসের মধ্যে বঙ্গভবন ছেড়ে দেওয়ার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের ইঙ্গিত দিয়েছেন।

ট্যাগ: এনসিপি
স্ত্রীসহ নেপাল ঘুরতে গিয়ে এএসপি হওয়ার খবর পান উচ্ছ্বাস, নাট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ৭ সে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্তির ১০ বছরে প্রথম উচ্চতর গ্রেড চান মাধ্যমিকের শিক্…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী, দেখুন তাল…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬