চাঁদাবাজি-দখলদারির কার্ড থাকলে জনগণই বিএনপিকে লাল কার্ড দেখাবে: সারজিস

২৪ জুলাই ২০২৬, ০৮:৫৮ AM
চাঁদাবাজি-দখলদারির কার্ড থাকলে জনগণই বিএনপিকে লাল কার্ড দেখাবে: সারজিস

চাঁদাবাজি-দখলদারির কার্ড থাকলে জনগণই বিএনপিকে লাল কার্ড দেখাবে: সারজিস © টিডিসি

'আমরা দেখছি নতুন করে কার্ডের রাজনীতি শুরু হয়েছে। তারেক রহমান ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষক কার্ড দিয়েছেন, এখন ইউনিভার্সাল কার্ডের কথাও বলছেন। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, আপনার ওই কার্ডের মধ্যে চাঁদাবাজ কার্ড থাকবে কি না, দখলদার কার্ড থাকবে কি না, থানা দখলের কার্ড থাকবে কি না সেটা জানতে চাই।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে পদযাত্রা-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, 'বিএনপি আমাদের সঙ্গে অভ্যুত্থানে ছিল, তারা বিগত ১৭ বছর নিপীড়নের শিকার হয়েছে। আমরা শুধু সমালোচনার জন্য সমালোচনা করতে চাই না। কিন্তু যখন দেখি খাল খননের নামে বালি লুটপাট হয়, মাটি লুটপাট হয়, পানি লুটপাট হয় পারলে খালটাও লুটপাট হয়ে যায়, তখন আমাদের কথা বলতে হয়। এই নতুন লুটপাটের রাজনীতি আমরা বাংলাদেশে হতে দেব না।'

তিনি আরো বলেন, 'যদি এই কার্ডগুলো ছাত্রদল, যুবদল, বিএনপির মাধ্যমে আগামীতে আমরা দেখি, মনে রাখবেন তারেক রহমান, বাংলাদেশের মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে।'

এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির আয়োজনে এক ছাত্র সমাবেশে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে এসে শেষ হয়। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬