জুলাইয়ে ময়মনসিংহের প্রথম শহীদ সাগর হত‍্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি বিএনপির 

১৯ জুলাই ২০২৬, ০৯:৪৪ PM
জুলাইয়ে ময়মনসিংহের প্রথম শহীদ সাগর হত‍্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি বিএনপির 

জুলাইয়ে ময়মনসিংহের প্রথম শহীদ সাগর হত‍্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি বিএনপির  © টিডিসি ফটো

চব্বিশের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের প্রথম শহীদ কলেজছাত্র রেদোয়ান হাসান সাগরের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। একই সঙ্গে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেলে নগরীর হরিকিশোর রায় রোডে অবস্থিত বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয়।

পরে রেদোয়ান হাসান সাগরের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে শহীদ সাগর চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতারা। এরপর মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহাবুবুল আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, শহীদ সাগরসহ জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করা হবে। কোনো অপশক্তি হত্যাকারীদের রক্ষা করতে পারবে না।

তিনি আরও অভিযোগ করেন, ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানোর ঘটনায় তৎকালীন সংসদ সদস্য মোহিতুর রহমান শান্ত, তৎকালীন মেয়র ইকরামুল হক টিটু এবং আমিনুল হক শামীম জড়িত ছিলেন। তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান তিনি। 

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950