নেতাকর্মীদের ভারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী

১৭ জুলাই ২০২৬, ০৩:০৭ PM
মঞ্চ ভেঙে পড়ে গিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

মঞ্চ ভেঙে পড়ে গিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী © সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ধারণক্ষমতার অতিরিক্ত নেতা-কর্মী মঞ্চে ওঠায় মঞ্চ ভেঙে পড়ে গিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ ঘটনায় মন্ত্রীসহ মঞ্চে থাকা কেউ আহত হননি।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী পৌঁছানোর আগেই মঞ্চে স্থানীয় নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় জমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকে একাধিকবার অতিরিক্ত ব্যক্তিদের মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ জানানো হলেও তা উপেক্ষিত হয়।

পরে অর্থমন্ত্রী মঞ্চে উঠলে তার সঙ্গে আরও অনেক নেতা-কর্মী একযোগে মঞ্চে ওঠেন। অতিরিক্ত ভার বহন করতে না পেরে মুহূর্তেই মঞ্চটি ভেঙে পড়ে। এতে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ও হট্টগোল সৃষ্টি হলেও কেউ গুরুতর আহত হননি।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান জানান, পুরো মঞ্চ ধসে পড়েনি; মঞ্চের কয়েকটি টেবিলের পায়া বসে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অর্থমন্ত্রী ওই মঞ্চেই দাঁড়িয়ে কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণ তুলে দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ঘটনার সময় মঞ্চে উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, অতিরিক্ত মানুষ মঞ্চে ওঠার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, বারবার মাইকিং করে সতর্ক করা হলেও নেতা-কর্মীদের অতিরিক্ত উৎসাহের কারণে তা কার্যকর হয়নি। তবে আল্লাহর রহমতে এ ঘটনায় কেউ হতাহত না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি।

কলেজ ভর্তিতে আরও ৪ কোটা ঘোষণা, ভর্তি হতে পারবেন যারা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সেলস এক্সপার্ট নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৃজিত-মিথিলার কি ডিভোর্স হয়েছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9