ময়লার টেন্ডার নিয়ে বিবাদ, ঠিকাদার বললেন— ‘আমি আওয়ামী লীগ না, বিএনপির নির্বাচনি এজেন্ট ছিলাম’

১৪ জুলাই ২০২৬, ০৯:৩৩ PM
সংবাদ সম্মেলন করেছেন ঠিকাদার কাজী মামুন

সংবাদ সম্মেলন করেছেন ঠিকাদার কাজী মামুন © টিডিসি ফটো

গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত টেন্ডারকে কেন্দ্র করে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং টেন্ডার কার্যক্রমে বাধা সৃষ্টি ও হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঠিকাদার কাজী মামুন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এবং হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। 

কাজী মামুন বলেন, আমাকে আওয়ামী লীগের কর্মী কিংবা নেতা হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। এলাকার বিভিন্ন ব্যক্তি বা পরিচিতজনের সঙ্গে তোলা ছবি থাকতে পারে, কিন্তু শুধু ছবি থাকার কারণে কাউকে কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে চিহ্নিত করা অনুচিত।

তিনি আরও বলেন, আমি অতীতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন রাজনৈতিক পরিচয় বিকৃত করে আমাকে সামাজিক ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

টেন্ডার সম্পর্কে তিনি দাবি করেন, গাজীপুর সিটি করপোরেশনের নির্ধারিত সব নিয়ম, শর্ত ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই তিনি বৈধভাবে টেন্ডার লাভ করেছেন। কিন্তু একটি প্রভাবশালী গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ওই গোষ্ঠী তার টেন্ডার কার্যক্রমে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং তাকে হয়রানির চেষ্টা করছে। এর ফলে সিটি করপোরেশনের নির্ধারিত পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার বিরুদ্ধে পরিচালিত অপপ্রচার এবং টেন্ডার কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা কাজী মামুনের দেওয়া অভিযোগ গ্রহণ করেছি। তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কারা, কখন খেলা? 
  • ১৫ জুলাই ২০২৬
‘স্বপ্ন সত্যি হয়েছে’, ফ্রান্সকে হারানোর পর উচ্ছ্বসিত পোরো
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিদায়ঘণ্টা বাজিয়ে ফাইনালে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
স্পেনের বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড ওইয়ারজাবালের
  • ১৫ জুলাই ২০২৬
পোরোর গোলে ফাইনালের আরও কাছে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
যে কারণে ফ্রান্স-স্পেন ম্যাচে এক মিনিট নীরবতা পালন
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence