জাতীয়তাবাদী ক্রীড়াদল পাবনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

১৩ জুলাই ২০২৬, ১১:৪১ AM
আহ্বায়ক আনিছুল হক বাবু (বায়ে) ও সদস্যসচিব তরিকুল ইসলাম ডাবলু

আহ্বায়ক আনিছুল হক বাবু (বায়ে) ও সদস্যসচিব তরিকুল ইসলাম ডাবলু © সংগৃহীত

জাতীয়তাবাদী ক্রীড়াদলের পাবনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (১২ জুলাই) ৮৫ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নিয়াজ মোর্শেদ এবং সদস্যসচিব জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে সাবেক ফুটবলার আনিছুল হক বাবুকে আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবলার সমসের আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবলার তরিকুল ইসলাম ডাবলুকে সদস্যসচিব এবং সাবেক ব্যাডমিন্টন খেলোয়ার তৌহিদুল ইসলামকে সদস্য (দপ্তরের দায়িত্বে) করা হয়েছে।

৮৫ সদস্যবিশিষ্ট কমিটিতে বাকিরা জেলার বিভিন্ন পর্যায়ের সাবেক খেলোয়ার, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক সদস্য হিসেবে রয়েছেন।

জাতীয়তাবাদী ক্রীড়াদলের পাবনা জেলা কমিটির আহ্বায়ক আনিছুল হক বাবু বলেন, সমাজের নানা অসংগতি অপরাধ নিয়ন্ত্রণে খেলাধূলার ভূমিকা রয়েছে। আমরা চেষ্টা করবো জাতীয়তবাদী ক্রীড়াদলের মাধ্যমে কিশোর, তরুণ, যুবসমাজকে মাঠে ধরে রাখতে। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।

তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে টালমাটাল দিল্লী,…
  • ০২ অক্টোবর ২০২৬
অস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে স্কুলশিক্ষিকার স্বর্ণালংকার ছিন…
  • ০২ অক্টোবর ২০২৬
বাসের ধাক্কায় সিএনজির শিশুসহ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল ডিজেলের দাম 
  • ০২ অক্টোবর ২০২৬