আবুল কাশেম ফজলুল হক ছিলেন নীতিবাদী দার্শনিক

১০ জুলাই ২০২৬, ০৮:২৫ PM
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া © সংগৃহীত

সদ্য প্রয়াত  অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক একজন নীতিবাদী রাজনৈতিক দার্শনিক বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন,  তার সকল চিন্তা ও লেখায় উন্নত ভবিষ্যৎ সৃষ্টির চিন্তা ও আশার প্রকাশ থাকে। তিনি বলেন, আবুল কাশেম ফজলুল হক কর্মমুখী চিন্তাশীলতা অনুশীলনের সঙ্গে যুক্ত ছিলেন। রাষ্ট্র, সমাজ, মানুষ, রাজনীতি, অর্থনীতি, দর্শন, মনোবিজ্ঞান, নীতিবিজ্ঞান, জ্ঞানতত্ত্ব, ইতিহাস প্রভৃতি বিষয়ে তার যুক্তিগ্রাহ্য বুদ্ধিদীপ্ত গবেষণামূলক রচনা আমাদের চেতনা ও বিবেচনাবোধকে শাণিত ও সমৃদ্ধ করছে। 

শুক্রবার (১০ জুলাই)  বাংলা মোটরের দলীয় কার্যালয়ে বাংলাদেশ কংগ্রেস আয়োজিত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

গোলাম মোস্তফা বলেন, আবুল কাশেম ফজলুল হক দেশের শ্রমিক-কৃষক, গরিব মেহনতি মধ্যবিত্ত সাধারণ জনগণের একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রথম সারির রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের মানুষের মুক্তি, স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নতির জন্য লিখতেন এবং দেশ ও সমাজের অগ্রগতির বিষয়ে চিন্তাশীল ছিলেন।

তিনি আরো বলেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যু আমাদের সমাজের বিশ্বস্ত রাষ্ট্র চিন্তকের যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরন হবার নয়।

বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান এডভোকেট রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন দলের মহাসচিব এডভোকেট মো. ইয়ারুল ইসলাম, গণমুক্তি জোটের মহাসচিব মো. আখতার হোসেন, বাংলাদেশ গণমুক্তি পার্ট  সভাপতি এম এ আলিম সরকার, কম্বাইন্ড লায়ন এম সোহেল আহমেদ মৃধা, বাংলাদেশ কংগ্রেস অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার রিপন, দপ্তর সম্পাদক মো. তুষার রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাচ্চু, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া রাকিব, যগ্ম যুব বিষয়ক সম্পাদক মো. সালমান খান প্রমুখ।

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির …
  • ১০ জুলাই ২০২৬
পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা
  • ১০ জুলাই ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন স্পেন-বেলজিয়াম ম্যাচ
  • ১০ জুলাই ২০২৬
ফ্রান্সের প্রতিপক্ষ কে—স্পেন নাকি বেলজিয়াম?
  • ১০ জুলাই ২০২৬
ব্যাটারি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
  • ১০ জুলাই ২০২৬
ধেয়ে আসছে ভয়াবহ টাইফুন ‘বাভি’
  • ১০ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence