জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

০৯ জুলাই ২০২৬, ০১:৫০ PM
জামায়াত নেতারা আক্তার হোসেন মিলনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন

জামায়াত নেতারা আক্তার হোসেন মিলনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন © সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে আক্তার হোসেন মিলন নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার (৮ জুলাই) বিকাল ৫টায় উপজেলার হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অফিস কক্ষে সদস্যপদের ফরম পূরণের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় জামায়াত নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।

দলীয় সূত্রে জানা গেছে, আক্তার হোসেন মিলন দীর্ঘদিন ধরে হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এই আকস্মিক দলবদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

যোগদানের বিষয়টি নিশ্চিত করে কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির বলেন, আক্তার হোসেন মিলন আজ আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করেছেন। জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, মাতাব্বরনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইন এবং স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে আক্তার হোসেন মিলন বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়েই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমার অন্য কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য নেই।

সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
  • ১৯ নভেম্বর ২০২৬
মেডিকেলসহ তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডিসেম্বরে, ১১টির হবে …
  • ১৯ নভেম্বর ২০২৬
৪৬৮ সরকারি মহিলা কলেজের নাম মন্ত্রণালয়ে, তালিকা দেখুন এখানে
  • ১৯ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বেতন বিল সাবমিটে জটিলতা, সমাধান জানাল মাউশি
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা, পাবেন যারা
  • ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage