জনগণকে প্রতিশ্রুতি দিলেও বিদ্যুৎ সংকট সমাধানে বাজেটে কার্যকর কোনো প্রতিফলন নেই: নাহিদ

০৬ জুলাই ২০২৬, ১০:০২ PM
জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম

জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং তাদের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে মত দিলেও সরকার এখনো সেই সংস্কার কার্যকর করেনি।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও পদযাত্রার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, সরকার বিদ্যুৎ সংকট সমাধানের প্রতিশ্রুতি দিলেও প্রস্তাবিত বাজেটে তার কার্যকর প্রতিফলন দেখা যায়নি। জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, দেশের বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ বেড়েছে। তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি এলাকা দিয়েই মাদক দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়ন না হলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। তিনি অভিযোগ করেন, দেশে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব কর্মকাণ্ড দমনে সরকারের দ্রুত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জনগণের স্বার্থে সব দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল ভালো কাজ করলে তার প্রশংসা করার মানসিকতা থাকতে হবে। একই সঙ্গে জনগণ বা রাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের যৌক্তিক সমালোচনা করার সাহসও থাকতে হবে।

সমাবেশে গাজীপুর জেলা এনসিপির সভাপতি এম এম সোয়েবসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এতে জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ এবং এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে এসে মহাসমাবেশে মিলিত হয়।

সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬
যে কারণে শেষ মুহূর্তে মরক্কো সফর বাতিল করল বার্সেলোনা
  • ০৮ আগস্ট ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি …
  • ০৮ আগস্ট ২০২৬
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৮ আগস্ট ২০২৬
৫৪ রানে অলআউট বাংলাদেশ
  • ০৮ আগস্ট ২০২৬
জবির ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বলল প্রশাসন, ছবি-ভিডিও চেয়…
  • ০৮ আগস্ট ২০২৬