প্রয়োজনে সামরিক বাহিনী দিয়ে আরেকটি অপারেশন ক্লিন হার্ট হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান

০৪ জুলাই ২০২৬, ১০:৩৭ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১০:৪১ PM
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু © টিডিসি ফটো

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমপি বলেছেন, যারা অস্ত্র ব্যবসা করেন, অস্ত্র দিয়ে ডাকাতি করেন এবং মানুষ খুন করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রয়োজনে সামরিক বাহিনী দিয়ে ‘অপারেশন ক্লিন হার্ট’- এর মতো আরেকটি অভিযান পরিচালনা করে আপনাদের উচ্ছেদ করা হবে। বেগমগঞ্জে কোনো অস্ত্র ব্যবসায়ী বা অস্ত্রধারীর স্থান হবে না।

শনিবার(৪ জুলাই) বিকেলে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল চত্বরে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বরকত উল্লাহ বুলু আরও বলেন, আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের সঙ্গে অনেক সময় অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীরাও ছবি তুলতে পারে, আমরা তো সবাইকে চিনি না। তাই অস্ত্র ও মাদক নির্মূলে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় তিনি আলেম সমাজ, মসজিদের ইমাম, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে দেশের ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় বাজেট ঘোষণা করেছে। এই বাজেট বাস্তবায়নের জন্য সর্বপ্রথম সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও কিশোর গ্যাং নির্মূল করতে হবে। এসব অপরাধ দমনে প্রশাসনকে আরও গতিশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এবং চৌমুহনী পৌরসভা বিএনপির সদস্য সচিব মহসিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা বিএনপির নেত্রী শামীমা বরকত লাকী, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ প্রমুখ।

এ সময় তারা মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শপথ নেন।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬