আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল: রাশেদ খাঁন

২৭ জুন ২০২৬, ০৫:১৯ PM
ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশেদ খাঁন

ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশেদ খাঁন © টিডিসি

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বিগত ১৮ বছরে আওয়ামী লীগ সরকার দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল। এ কারণেই বাংলাদেশ চীনের মতো উন্নয়নের পথে এগোতে পারেনি।

শনিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, যারা আজ দাবি করছেন বিএনপি সরকার ভারতের দালালি করছে, তারা ভুল প্রমাণিত হয়েছেন। তার ভাষ্য, বিএনপি ভারতের দালালি করলে সরকারপ্রধান চীন সফরের আগে ভারত সফর করতেন।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইচ্ছা রয়েছে। তবে কোনো ধরনের আধিপত্য বা দাদাগিরি মেনে নেওয়া হবে না। তিনি দাবি করেন, বর্তমান সময়ে সীমান্তে বিজিবি আগের তুলনায় আরও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

জামায়াত ও এনসিপির নেতাদের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, যারা আজ সরকার পতনের হুমকি দিচ্ছেন, তারা দীর্ঘ ১৭ বছর নিজেদের দলীয় কার্যালয়ের তালাও খুলতে পারেননি। তিনি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর সমালোচনা করে অভিযোগ করেন, ইউনুস সরকারের সময়ে সরকারি বরাদ্দ নিজের এলাকায় নেওয়া দুর্নীতির শামিল।

পুশ ইন ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে বিজিবি এখন চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। বিএনপি কোনো দেশের দালালি করে না—না ভারতের, না পাকিস্তানের।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage