বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি : সংস্কৃতি মন্ত্রী

২৬ জুন ২০২৬, ০৬:১৪ PM
 জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী © টিডিসি ফটো

বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। এই সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই আমরা ব্যর্থ হব না। আমরা দেশকে নতুন করে ঢেলে সাজাব। ব্যর্থতার জায়গাগুলোকে আমরা চিহ্নিত করে জঞ্জাল পরিষ্কার করে নতুন বাংলাদেশ তৈরি করব বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, ৪৮টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। সংস্কৃতি নতুন মাত্রায় এগিয়ে নেওয়া হবে। বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন, আর্থিক প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। সেগুলো নতুন জাগানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সেই জায়গাগুলোতে কাজ করছি। এদেশের সংস্কৃতি রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের কাজ চলছে।

আরও বলেন, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাস রয়েছে, তা হাজার বছরের পুরনো ও সমৃদ্ধ। আমাদের সেই সংস্কৃতির ধারা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে পুরাকীর্তি নিদর্শন পুনরুদ্ধারে খনন কাজ শুরু হয়েছে। আমরা জাতীয় গ্রন্থকেন্দ্র সহ সারাদেশে সরকারি পাবলিক লাইব্রেরিগুলো সচল করতে চাই। সে লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী আরও বলেন, আমাদের দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিলুপ্ত প্রায় ভাটিয়ালি, ভাওয়াইয়া, পুঁথিসাহিত্য, খনার বচন, লালন ফকিরের গান, জারি সারি গান, লোকগানের পাণ্ডুলিপি অনুসন্ধান ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

অশালীন যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের সংস্কৃতির সঙ্গে অশালীন নৃত্য, অশালীন অঙ্গভঙ্গির যাত্রাপালার কোনো সম্পর্ক নেই। আমরা নতুনধারার সুস্থ ও ঐতিহ্যভিত্তিক যাত্রাপালা ও লোকসংস্কৃতি চালুর ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসনকে দিকনির্দেশনা দিয়েছি। আমরা নতুন করে বাংলাদেশের হারানো সংস্কৃতি ফিরিয়ে আনতে যা যা করার, তা করার জন্য কাজ করছি।

পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন, অঙ্কুর নাট্য একাডেমির পরিচালক নাজিমুদ্দিন জুলিয়াস। এসময় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9