সাবেক আওয়ামী মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৮

২৪ জুন ২০২৬, ০৫:৪৪ PM
সাবেক আওয়ামী মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৮

সাবেক আওয়ামী মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৮ © টিডিসি ফটো

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাতে কালীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান বাদী হয়ে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন। বুধবার (২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় নিজ বাসভবনের নিচতলায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

সেখানে দলীয় নেতাকর্মীরা জড়ো হলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করে। তবে এ সময় উপস্থিত নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পুলিশ মোস্তাফিজুর রহমান বিজু-সহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, ঘটনার পরপরই অভিযান শুরু করা হয়। গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬