বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক সোহেল, সদস্যসচিব লাবিব

২৩ জুন ২০২৬, ১১:৪৩ PM
আহ্বায়ক সোহেল, সদস্যসচিব লাবিব

আহ্বায়ক সোহেল, সদস্যসচিব লাবিব © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলা শাখার ছয় মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলকে আহ্বায়ক এবং লাবিব আহমেদকে সদস্যসচিব করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাতে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে মো. নুরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ শহিদুল ইসলাম হাওলাদার ও আল আমিন শেখ। সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে শরাফুল ইসলাম সোহেলকে। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন আবিদ আহমেদ ও মো. আনিছুর রহমান।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল আমিন সুমন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাকিবুল ফকির। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক করা হয়েছে খায়রুল বাশারকে।

বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬