আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদের মৃত্যু

২২ জুন ২০২৬, ০৮:৪১ AM
সেলিমা আহমাদ মেরী

সেলিমা আহমাদ মেরী © সংগৃহীত

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রবিবার (২১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই মিনহাজ আল-ইসলাম। এছাড়া কুমিল্লার হোমনা পৌরসভার সাবেক মেয়র ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামও তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

মিনহাজ আল-ইসলাম জানান, সেলিমা আহমাদ মেরী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে আ.লীগ নেতার মৃত্যু

রাজনীতি, ব্যবসা ও নারী উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাওয়া সেলিমা আহমাদ মেরী কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমেও তিনি সক্রিয় ছিলেন।

সেলিমা আহমাদ মেরী দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সহধর্মিণী ছিলেন। তিনি নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশে নারী উদ্যোক্তা তৈরিতে ও তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬